নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরের ভৈরব নদে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন

 যশোরের অভয়নগরের ভৈরব নদে আগামীকাল  (১৭ নভেম্বর, শুক্রবার) উৎসব বর্ণাঢ্য আয়োজনে গ্রাম বাংলার  ঐতিহ্যবাহী ১২ তম বার্ষিক নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নওয়াপাড়া পৌরসভার সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বার্ষিক নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র জানান, নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বার্ষিক নৌকা বাইচের ১২তম আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

তিনি আরও জানান,অভয়নগরের মানুষের সুস্থ বিনোদনের জন্য ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর পৌরসভার আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এবছরকয়রা,দিঘলীয়া,তেরখাদা,মাগুরা ,মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে মোট ৯টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করবে। এদিন দুপুর ২ টা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু করা হবে। ভৈরব নদীর তালতলা খেয়াঘাট এলাকা থেকে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ফেরীঘাট পর্যন্ত বাইচ প্রতিযোগিতা হবে। নৌকা বাইচ সফল করার লক্ষ্যে এ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন পৌর মেয়র।

সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ,পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা,জাহাঙ্গীর বিশ্বাস, মো.তালিম হোসেন,পৌর মেয়র শেখ আব্দুস সালাম,বিপুল শেখ,তানভীর হোসেন তানু,নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম মুজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর জব্বার সহ  অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে