নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে বিএনপি নেতার বাসভবনে বোমা নিক্ষেপ

যশোরের অভয়নগর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও যশোর জেলা বিএনপির সদস্যের বাসভবনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ধোপাদী নতুন বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন। গত ১৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দেয়ার জন্য গাড়িতে করে যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জের এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। 

এ বিষয়ে মশিয়ার রহমান মশির পরিবারের পক্ষ থেকে  জানা যায়  ‘মধ্যরাতে তাদের  বাসভবন লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় আসে। এ সময় দুটি মোটরসাইকেলেযোগে তিন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালিয়ে যেতে দেখা যায়। বাসভবনের গেট, পিলার ও দেয়ালে তিনটি বোমা বিস্ফোরণের দাগ দেখে পুলিশে খবর দেয়া হয়।’ 

তারা আরও জানান, এ ঘটনায় পরিবারের লোকজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ।

অভয়নগর থানা সূত্রে জানা যায়   বিস্ফোরিত বোমাসদৃশ আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Tag
আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে