নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে অভয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধ, হামলার প্রতিবাদ ও আল আকসা মসজিদ রক্ষার দাবিতে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মুসল্লিদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে অভয়নগরে নওয়াপাড়া শহরের বিভিন্ন এলাকা।


বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরাইল’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসরাইলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।


এছাড়াও বিক্ষোভ মিছিলে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।



মুসল্লিদের স্লোগান স্লোগান উত্তাল হয়ে ওঠে অভয়নগর। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর সহ আরো বক্তব্য রাখেন অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মুফতি রবিউল ইসলাম, সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আব্দুল্লাহ মাছনাবী,প্রচার সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ, দপ্তর সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান, মিডিয়ার সম্পাদক মুফতি হেলাল উদ্দিন, সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীর বাড়ী মাদ্রাসার শায়খুল হাদীস মুফতী তৈয়বুর রহমান।নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লী।


আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে