নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে শুভসংঘের আয়োজনে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

যশোরের অভয়নগরে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ব্রাদার্স ট্রেডিংয়ের সহযোগিতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ভৈরব নদের নওয়াপাড়া বাজার খেয়াঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় ১৫ কেজি (প্রায় ১১০০ পিস) বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও ব্রাদার্স ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ নাঈমুল হাসান জনি, উপদেষ্টা ও কালের কণ্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, সদস্য ডিআর আনিস, আমেরিকা প্রবাসী অভয়নগর সোসাইটির (টঝঅ ওঘঈ) সভাপতি মাহমুদুল কবির, সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রিদুয়ান কবির, শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি আজগর আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সদস্য নাজমুস সাকিব, হাসান মাসুদ উৎস সহ শুভসংঘের বন্ধুরা।

এ ব্যাপারে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন, এক সময় সরকারিভাবে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হতো। পরবর্তীতে তা বিভিন্ন সমবায় প্রকল্পের জলাশয়ে অবমুক্ত করা শুরু হয়। বসুন্ধরা শুভসংঘ উন্মুক্ত জলাশয় হিসেবে ভৈরব নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। শুভসংঘের এমন মহতি উদ্যোগ প্রশংসের দাবিদার।    

শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা মাসুদ তাজ বলেন, দখল-দূষণে ধীরে ধীরে নদ-নদী ও জলাশয় কমতে শুরু করেছে। ফলে দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি বাড়ছে। বিলুপ্তি রোধে শুভসংঘ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে। এ ধরণের কল্যাণকর কাজ অব্যাহত রাখবে বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখা। এধরণের আয়োজনকে জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। 

Tag
আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে