নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে তেলের ট্যাংকার ও পিকআপের সংঘর্ষে রাস্তায় তেলের স্রোত

 যশোরের অভয়নগরে তেলের ট্যাংকার ও পিকআপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে এক পিকআপের চালক ।

আজ সকাল ১১ টার দিকে নওয়াপাড়া দূর্গাপুর গ্রামে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে যশোর-খুলনা মহা সড়কে এ দূর্ঘটানার ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, তেলের ট্যাংকার খুলনা থেকে যশোর যাওয়ার পথে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে আসলে আকিজ জুট মিলের একটি পাট বোঝাই পিকআপ পেছন থেকে তেলের ট্যাংকার কে আঘাত করে।

এসময় তেলের ট্যাংকারের পেছনের অংশ ফেটে তেল মহা সড়কে পড়ে যায়। এতে পিকআপ চালক আহত হয়। আহত পিকআপ চালক আব্দুলাকে (২৪) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সে মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মুন্তাজ এর ছেলে। দূর্ঘটনার বিষয়ে তেলের ট্যাংকার চালক মোজাম(৬০) বলেন, আমি খুলনা ডিপো থেকে ৯ হাজার লিটার তেলে নিয়ে বারখাদা ত্রিমোহনি কুষ্টিয়ার মেসার্স আনোয়ারা ফিলিং ষ্টেশনে যাওয়ার পথে নওয়াপাড়া আকিজ এর সামনে আসলে আকিজ জুট মিলের পাট বোঝায় পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আমার ট্যাংকের পেছনের অংশ ফেটে সব তেল পড়ে যায়। ঘটনার পর পর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। নওয়াপাড়া হাইওয়ে থানা সুত্রে জান যায় দূঘর্টনার বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে