নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে বঙ্গবন্ধুর স্মরণে দিনব্যাপী সেবালয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দিনব্যাপী সেবালয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ই আগস্ট শনিবার ডা. তুহিন শুভ্র চক্রবর্তীর উদ্যোগে সুন্দলী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পত্র প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বন্ধ্যাত্ব, মাইগ্রেন, ব্রেস্ট টিউমার, জরায়ু ক্ষত, ব্রণ, মেছতা, অর্শ্ব , ঠান্ডা প্রবণতা ও শৈল সমস্যা (যৌন) রোগের চিকিৎসা প্রদান করেন সুন্দলী ইউনিয়নের সড়াডাঙ্গা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা শ্রীমতি রানী জানান, মাইকে ঘোষনা শুনে ডাক্তার বাবুকে দেখাতে এসেছি । আমার পেটে টিউমার হয়েছে। ডাক্তার বাবু আমাকে দেখিয়ে ফ্রি ঔষধ দিয়েছেন ।সুন্দলী বাজার থেকে চিকিৎসা নিতে এসেছেন গীতা রানী ও তার স্বামী অজয় বিশ্বাস । ৭ বছর বিয়ে হয়েছে। কিন্তু কোন বাচ্চা হচ্ছে না। শুনেছি ডাক্তার বাবুর অনেক নাম ডাক। তাই দেখাতে এসেছি। চিকিৎসা নিতে আসা পঞ্চাশোর্ধ মিনতি রানি বলেন, ‘দীর্ঘদিন থেকে অর্শ্বতে ভুগে আমার জীবন দুর্বিষহ। খুলনায় গিয়ে ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আজ আমি এখানে ডাক্তারের চিকিৎসা পেলাম। আমাকে বিনাম‚ল্যে ওষুধ ও দেওয়া হয়েছে।’এ ব্যাপারে হোমিও চিকিৎসক তুহিন শুভ্র চক্রবর্তী বলেন, জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ২০১৬ সাল থেকে অভয়নগরের বিভিন্ন অঞ্চলে অসহায় গরীব রোগিদের ফ্রি চিকিৎসা ও বিনাম‚ল্যে ঔষধ বিতরণ করে আসছি। আমি যতদিন বাঁচি এভাবে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে যাব।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে