যশোরে পিকআপ, ট্যাংক লরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ড্রাইভার রাজীব তালুকদার (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে যশোরের রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
যশোর সদরের নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সূত্রে জানাগেছে, যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৫-২২৪৩), ট্যাংক লরি (যশোর ড ১১- ০৬৩৬) এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাক (চট্টো মেট্রো ট ১১-৯৫৫৮) এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ড্রাইভার বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে রাজীব তালুকদার ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য গাড়ির দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে