নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৩ কোটি ৭১ লক্ষ টাকা

উখিয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ কোটি ৭১ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডে কাপড়, গার্মেন্টস, ফার্মেসি, ক্রোকারিজ, মোবাইল, শুটকি, ফল ও পানের দোকানসহ অন্তত চল্লিশটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নে সহযোগিতা করেছেন শাহী মদিনা ক্লথ স্টোরের মালিক মো. ইউছুফসহ স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের সরবরাহ করা তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৭১ লক্ষ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।


মো. ইউছুফ জানান, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমরা দোকানের কিছুই বাঁচাতে পারিনি। সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়।


তিনি আরও বলেন, “পানের দোকানগুলোর ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে, কারণ তারা পাইকারি বিক্রেতা হিসেবে দোকানে স্টক মালামাল রেখেছিলেন।”


ক্ষতিগ্রস্ত দোকান ও আনুমানিক ক্ষতির হিসাব:


মো. ইউছুফ (শাহী মদিনা ক্লথ ষ্টোর) — ৪০ লক্ষ টাকা


আবুল কাশেম (আল্লাহর দান ক্লথ ষ্টোর) — ৩০ লক্ষ টাকা


ওসমান গনি সোহাগ (সোহাগ ক্রোকারিজ) — ২০ লক্ষ টাকা


মোহাম্মদ আলী (ল্যাপ তোষকের দোকান) — ১০ লক্ষ টাকা


আব্দুল মান্নান (মান্নান গার্মেন্টস) — ১৫ লক্ষ টাকা


বাহাদুর (গার্মেন্টস, ২টি দোকান) — ২০ লক্ষ টাকা


ডা. জব্বার ও ডা. আব্দু রহিম (দুটি ফার্মেসি) — প্রত্যেকে ১ কোটি টাকা


অন্যান্য ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে পানের দোকান, ফলের দোকান, মোবাইল শপ, মুদির দোকান ও ভাড়া বাসায় যাদের সম্মিলিত ক্ষতি আনুমানিক ৬৬ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।


সর্বমোট আনুমানিক ক্ষতি:

 ৩ কোটি ৭১ লক্ষ ৫০ হাজার টাকা ( ৩,৭১,৫০,০০০)


ক্ষতিগ্রস্ত এলাকার চিত্র:

দোকানগুলো পুড়ে কালো ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া টিনের ছাদ ও পোড়া কাপড়ের গন্ধ এখনও ছড়িয়ে আছে বাতাসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন তাঁদের পুড়ে যাওয়া দোকানের সামনে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ব্যবসায়ীদের দাবি:

ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি— সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক। তাঁরা পুনর্বাসনের জন্য অনুদান ও ক্ষতিপূরণ চান, যাতে পুনরায় ব্যবসা চালু করা সম্ভব হয়।

Tag
আরও খবর