জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কক্সবাজারের  কুতুবদিয়ায় টানা তিন দিনে সাড়ে ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুতু্বদিয়া  কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, মাতারবাড়ি ৩৩ কেভি  লাইনের শাটডাউনের কারণে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।এতদ্বারা কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ এলাকার সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিএসডিসি কর্তৃক মিয়ারঘোনা, মগনামা ল্যান্ডিং সাব-স্ট্যাশন ও কুতুবদিয়া ৩৩/১১ সাব-স্ট্যাশন মেরামত কাজ সম্পাদনের জন্য মাতারবাড়ি ৩৩ কেভি ইনকামিং লাইন শাটডাউন গ্রহণ করা হবে।

উক্ত শাটডাউনের কারণে  ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (শনিবার), বিকাল ০২:০০টা হতে বিকাল ৫:৩০টা পর্যন্ত (প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট)  ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (রবিবার), সকাল ০৮:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৪ ঘন্টা) ও ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (সোমবার), সকাল ০৮:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত (প্রায় ৪ ঘন্টা)  কুতুবদিয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।আবাসিক প্রকৌশলী,কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ।বিপিডিবি, চকরিয়া, কক্সবাজার।

Tag
আরও খবর