ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে বিশেষ ট্রেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় কক্সবাজারের আইকনিক স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঢাকা থেকে কক্সবাজার রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এটি চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
এ বিষয়ে কক্সবাজারের আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, ‘বিশেষ ট্রেনটি ৬৩৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টায় ছেড়ে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় কক্সবাজার রেলস্টেশনে আসে। যাত্রী চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়।’
১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে