নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বিজিবির পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এক দিনে তিনটি পৃথক অভিযানে মোট ৩৬ হাজার ৫৮৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।


২০ অক্টোবর ২০২৪ তারিখে রেজুখাল চেকপোস্ট, রেজুআমতলী এবং ঘুমধুম বিওপি এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।


অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি।


বিজিবি জানায়, ২০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।


একইদিন রাতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।


অপর অভিযানে রাতে রেজুআমতলী বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে জলিলের গোদা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।


কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বলেন, “আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”


তিনি আরও জানান, বিজিবি এসব অভিযানের মাধ্যমে মাদকের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সফলতা অর্জন করছে।

Tag
আরও খবর