মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া
কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে কৈয়ারবিল পয়েন্টে সাগরে নোঙর করা একটি এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুতুবদিয়ার পশ্চিমে সাগরে নোঙর করা জাহাজে অনেক দূর থেকে স্পষ্ট আগুন জ্বলতে দেখা গেছে নোঙর করা জাহাজে।
নৌবাহিনী সুত্রে জানায় , এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজ সোফিয়ার আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনীর ৫টি অত্যাধুনিক জাহাজসহ কোস্ট গার্ডের ২টি জাহাজ ও চট্টগ্রাম বন্দরের জাহাজ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা অনেকটাই ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।
২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৩ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে