নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে লবণবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় লবণবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দু ছালাম (৪০) নামে এক প্রতিবন্ধীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াটার দিকে পেকুয়া চৌমুহনী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা সাব মেরিন সড়কের পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় পেকুয়া বাজার থেকে চট্টগ্রামগামী একটি লবণ বোঝাই ট্রাক ওই প্রতিবন্ধীকে চাপা দেয়। এসময় ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের লোক এসে মৃতদেহ উদ্ধার করে।

নিহত প্রতিবন্ধী উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড, বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে আব্দু ছালাম।

স্থানীয়রা জানিয়েছেন প্রতিবন্ধী আব্দু ছালাম টইটং বাজারের মরিচ ব্যবসায়ী। আজ সকালে পেকুয়া বাজার থেকে মরিচ আনতে যায়। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ড্রাইভার হেলপার দু’জনই পলাতক রয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে পরে মৃতদেহটি পরিবারের হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর