নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফঃ তানজিম ছারোয়ার নির্জন এর জানাজা ও দাফন সম্পন্ন

টাঙ্গাইলে নিজ এলাকায় যথাযোগ্য  মর্যাদায় সমাহিত হলেন দুষ্কৃতিকারীদের হাতে নিহত সেনা কর্মকর্তা শহীদ তানজিম ছরোয়ার নির্জন।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) মঙ্গলবার ১২:৪০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ১:১০ ঘটিকায় উক্ত অফিসারের মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। 

পরবর্তীতে, দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর নিজ গ্রাম  টাঙ্গাইলের বোয়ালী জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় বোয়ালী কবরস্থানে দাফন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন শোকাহত মুসল্লীসহ নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান,ভগ্নিপতি সম্রাট ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা।বোয়ালী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন করা হয় ও তাঁর পরিবারের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা সম্মান পূর্বক প্রদান করা হয়।

মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন,আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত আমাদের একজন সহকর্মীকে হারিয়ে। আমরা তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ আইন অনুযায়ী আসামীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য,কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার রাত আনুমানিক ০৩: ০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক ০৪:০০ ঘটিকায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা হয়।

Tag
আরও খবর