মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রামুতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কৃষি উপকরণ বিতরণ

কক্সবাজারের রামুতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিকালস্ পিএলসি। তারা বন্যা কবলিত এলাকায় ৭০০ এর অধিক কৃষককে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহায়তা করেছে। তারই ধারাবাহিকতায় রবিবার, ২২ সেপ্টেম্বর সকালে রামু উপজেলা কৃষি অফিসে ৩০ জন আদর্শ কৃষককে নিয়ে অনুষ্ঠিত হয় ‘বন্যা পরবর্তী কৃষি পরামর্শে স্কয়ার’ বিষয়ক সেমিনার।

সেমিনারে বন্যা পরবর্তী করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও নোয়াখালী জাতের নারিকেলের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেবনাথ এবং স্কয়ার এর সেলস কোঅর্ডিনেটর কৃষিবিদ ফরিদ আহাম্মদ, জোনাল সেলস ম্যানেজার রিপন চন্দ্র মজুমদার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ শেষে অতিথিবৃন্দ রামু উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে নারিকেলের চারা রোপণ করেন।

স্কয়ার এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার লক্ষ্যে এই ধরনের কৃষি বিষয়ক সেমিনার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে কৃষকরা সঠিক উপায়ে ফলন উৎপাদন করতে পারেন এবং দেশের কৃষি অর্থনীতি স্থিতিশীল থাকে।

Tag
আরও খবর