মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থানাধীন চান্দলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (৪৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চান্দুলীপাড়া এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক (৪৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে,কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নস্থ ১নং ওয়ার্ডের অর্ন্তগত চান্দুলীপাড়া এলাকার জনৈক সৈয়দ আহম্মদের বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উল্লিখিত ঘটনাস্থলে র‌্যাবেব আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে বসত ঘর হতে পালানোর চেষ্টাকালে ফারককে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজতে থেকে সর্বমোট ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১টি বাটন ফোন জব্দ করা হয়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী নাম-ঠিকানা জানা যায়। গ্রেফতারকৃত ফারুক সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যম হতে পাইকারি দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় এবং ক্রয়কৃত ইয়াবা ট্যাবলেট খুচরা মূল্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করতো।


তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর