মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

রামু বিদ্যুৎ অফিসে অনিয়ম দুর্নীতি, শিক্ষার্থীদের প্রতিবাদ

রামু বিদ্যুৎ সরবরাহ অফিসের বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অন্যায়ভাবে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলা সাধারণ শিক্ষার্থীরা। শনিবার, ৭ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা এ রামু বিদ্যুৎ সরবরাহ অফিসে গিয়ে ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমানের নেতৃত্বে এ প্রতিবাদ জানান। এসময় বিদ্যুৎ সরবরাহ ও বিল নিয়ে ভোগান্তির শিকার অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ অফিসের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে রামুর বিভিন্ন মসজিদ ও বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নানা অনিয়ম ও দূর্ভোগের বর্ণনা দেন।

ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমান জানিয়েছেন- রামু উপজেলা বিদ্যুৎ সরবরাহ অফিসের প্রকৌশলী গৌতম চৌধুরী যোগদানের পর থেকে নানা এ অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ নানা অনিয়মের ছড়াছড়ি চলছে।

শনিবার শিক্ষার্থী ও ভূক্তভোগী গ্রাহকদের প্রতিবাদের পর বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলীসহ অন্যান্য কোন সদুত্তর দিতে পারেননি। পরে প্রতিবাদ কর্মসূচির বিষয়টি জানার পর, কক্সবাজার বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মকর্তারা রামু বিদ্যুৎ সরবরাহ অফিসে যান। পরে তাঁরা শিক্ষার্থী ও গ্রাহকদের কাছে অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক ভোগান্তির চিত্র পেয়ে তা লিপিবদ্ধ করেন এবং আগামী ১ মাসের মধ্যে এসব অভিযোগের সুষ্ঠু সমাধানের আশ^াস প্রদান করেন। এমনকি এসময় প্রতিবাদের মুখে রামু বিভিন্ন মসজিদ মন্দিরের বিচ্ছিন্ন হওয়া সংযোগ চালু করে দেন।

এদিকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী ও ভুক্তভোগী গ্রাহকরা এসব অনিয়মের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকার ঘোষনা দেন ।

Tag
আরও খবর