মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

"দেশ ও জনকল্যাণে স্বাধীন, বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই" - রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় ইউএনও রাশেদুল ইসলাম

নানা আনন্দায়োজনে রামু প্রেস ক্লাবের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শনিবার ( ৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। 


রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এসএম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। এতে প্রধান আলোচক ছিলেন- রামু প্রেস ক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য ছড়াকার দর্পন বড়ুয়া।  


রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সিনিয়র সহ সভাপতি ফোরকান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক মাওলানা আ. ম. নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, রামু উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু শাখার মঈনুর রশিদ ও মোহাম্মদ নোমান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেছেন- দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে। স্বৈরাচারী মনোভাব, দমন-পীড়নের কারণে অনেকদিন বস্তুনিষ্ঠু সাংবাদিকতা স্থবির ছিলো। এখন যেন সে পরিস্থিতি সৃষ্টি না হয়। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে সহযোগিতা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে। এর ব্যতিক্রম হলে বৈষম্যবিরোধী আন্দোলন সংগ্রামের সফলতা আমরা কেউ ভোগ করতে পারবো না। 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আবদুল¬াহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য হামিদুল হক, আহমদ ছৈয়দ ফরমান, কামাল হোসেন, এমএইচ আরমান, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমূখ।

Tag
আরও খবর