মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মরিচ্যা যৌথবাহিনীর চেকপোষ্টের দুরুমখালি ব্রিজের দক্ষিণ পাশে গোরস্থান রোড নামক স্থানে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



যার ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল দুরুমখালি ব্রিজের দক্ষিণ পাশে গোরস্থান রোড নামক স্থানে টহলরত অবস্থায় একটি সন্দেহজনক ইজিবাইক থামানোর সংকেত দেয়া হয়। এসময় ইজিবাইকের যাত্রী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।


উদ্ধার ক্রিস্টাল মেথ আইস যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হয়।

Tag
আরও খবর