মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্দোলনের প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগ সন্ত্রাস দিয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ

 কক্সবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত ২৭ ও ২৮ আগস্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয়। তবে, পদত্যাগের ঘটনায় গত ০২ সেপ্টেম্বর পদত্যাগকৃত প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের নির্দেশে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানোর অভিযোগ উঠেছে। 


এ ঘটনায় (২ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মো.জুলকারনাইন জিলু ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন। 


এই হামলার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। হামলার কারণে ছাত্র-ছাত্রীদের মাঝে মানসিক আঘাত বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।


অভিযোগের ভিত্তিতে, লিগ্যাল নোটিশ প্রাপককে তিন দিনের মধ্যে এই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, সাধারণ ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ বিজ্ঞ আদালতের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছেন। 


বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিভাবক ও সাধারণ জনগণ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর