মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বৃহস্পতিবার থেকে চলবে কক্সবাজারের সকল ট্রেন

আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সব ধরণের ট্রেন চলাচল করবে। বুধবার (২৮ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ৩ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেন চালু হয়। এছাড়াও ৬ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও এই রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে। ওই ট্রেনসহ বৃহস্পতিবার (২৯ আগস্ট) কক্সবাজার থেকে সব ধরণের ট্রেন চলবে বলে জানা যায়।

স্টেশনমাস্টার গোলাম রব্বানী বলেন, গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


তিনি আরও বলেন, আগামী ৩১ আগস্ট কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনটি চলাচলের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ১ মাস মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো চিঠির উত্তর পাওয়া যায়নি। উত্তরের উপর নির্ভর করছে ট্রেনটি চলবে কি; চলবে না।

Tag
আরও খবর