মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মহেশখালীতে বিদ্যুৎ যেন সোনার হরিণ, চলছে দৈনিক ১৬ ঘন্টা লোডশেডিং

বাংলাদেশ সরকারের মেগাপ্রকল্প ঘিরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা মহেশখালীতে দৈনিক ১৬ ঘন্টার অধিক সময় বিদ্যুৎ থাকে না। লোডশেডিং এ মহেশখালীর মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ও জনজীবন অতিষ্ঠ। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।


মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে এই উপজেলায় গ্রাহক রয়েছে প্রায় ৬৪ হাজার ৩১৬ জন। পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস মহেশখালীতে এই দীর্ঘ সময় জুড়ে লোডশেডিং-এ নাকাল অবস্থা গ্রাহকদের। ক্ষোভ প্রকাশ করে নুরুল হক নাহিদ নামের এক গ্রাহক অভিযোগ করে বলেন, ‘মহেশখালীতে সরকারের উন্নয়নের জন্য বন কেটে সাবাড় করা হয়েছে। জলাশয় ভরাট করে প্রকল্প করা হয়েছে এতে বেড়েছে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। বন উজাড় আর জলাশয় ভরাটের কারণে মহেশখালীতে আগের তুলনায় বেড়েছে গরমের প্রভাব। শতভাগ বিদ্যুৎ এর আশ্বাস দেওয়া মহেশখালীতে এখন সবমিলিয়ে দৈনিক পাঁচ-সাত ঘন্টা বিদ্যুৎ থাকে না।


লোডশেডিং এর ফলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শ্রেণিকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকরা। গ্রীষ্মের ছুটি বাতিল করায় পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু করেছে বিদ্যালয়গুলো, কিন্তু ভেপসা গরমে ঘন্টার পর ঘন্টা চলতে থাকা লোডশেডিং এর ফলে অনেক শিক্ষার্থী ক্লাসে অসুস্থ হয়ে পড়ছে। প্রতিনিয়ত বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে বলে জানান তারা।


মহেশখালীর এই লোডশেডিং এর বিষয়ে জানতে চাইলে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আল্ আমিন টিটিএন-কে বলেন, ‘মহেশখালী উপজেলায় গ্রাহক সংখ্যা বেশি, সে তুলনায় এই উপজেলাতে দৈনিক বিদ্যুৎ এর চাহিদা ২৩ মেগাওয়াট, এরমধ্যে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। যার ফলে দৈনিক ১৬ ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে। এই লোডশেডিং ভোগান্তি কতদিনের মধ্যে কাটিয়ে উঠা সম্ভব জানতে চাইলে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি তবে বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।’


দ্বীপ উপজেলা মহেশখালীতে লোডশেডিং এর প্রভাব ফেলেছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, যানবাহন, উৎপাদনমুখী কলকারখানাসহ বিভিন্ন খাতে। দৈনিক ১৬ ঘন্টার অধিক সময় ধরে চলতে থাকা লোডশেডিং সমস্যা নিরসন করতে না পারলে তা অতিষ্ঠ গ্রাহক ভোগান্তি বাড়াবে।

Tag
আরও খবর