মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

লবণের ট্রাকে ইয়াবা : চালক-সহকারীর যাবজ্জীবন

লবণবোঝাই ট্রাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধারের ঘটনায় চালক ও তার সহযোগীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম এ রায় দিয়েছেন।

দণ্ডিতরা হলেন,-ট্রাক চালক মো. মাসুম মিয়া ও তার সহযোগী মো. আলম হোসেন।

মামলার নথিতে উল্লেখ আছে, ২০২১ সালের ২৪ মে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা ট্রাক গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাইপাস রাস্তার মাথায় আটক করে পুলিশ। ট্রাকে তল্লাশি করে ২৬৪ বস্তা লবণের ভেতরে ২৪০টি প্যাকেটে ৪৮ হাজার ইয়াবা পাওয়া যায়। পুলিশ ট্রাক চালক মাসুম ও তার সহযোগী আলমকে গ্রেফতার করে। এ ঘটনায় পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘মামলা তদন্ত শেষে দু’জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।’

গ্রেফতার আসামিদের রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। পরে সাজামূলে তাদের কারাগারে ফেরত পাঠানো হয় বলে পিপি জানান।

Tag
আরও খবর