মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চকরিয়ায় আট ঘন্টার চিরুনী অভিযানে মামলার পলাতক ২১ আসামি গ্রেফতার

চকরিয়া থানা পুলিশেে টানা ৮ ঘণ্টার অভিযান বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ২১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 


রোববার দিবাগত রাত থেকে সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ চিরুনি অভিযান পরিচালনা করেন। 



 অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশের তরফথেকে এসব এলাকায় অপরাধীদের আইনের আওতায় আনতে চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। 


তিনি বলেন, অভিযানে ইতোপূর্বের জিআর মামলায় পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর পরোয়ানার ৯ জন ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ জনসহ পলাতক ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, পুলিশের চিরুনি অভিযানে গ্রেফতার বিভিন্ন মামলার ২১ পলাতক আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে আদালত এসব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ##

Tag
আরও খবর