মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাগরের মাছ শিকারে গিয়ে নিখোঁজ ৫ জেলে তিনদিন পর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের ৪জন সদস্য ও এক মিয়ানমারের নাগরিকসহ ৫জন জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করতে গিয়ে নৌকার ইঞ্জিন বিকল হলে গভীর সমুদ্রে ভেসে যায়।পরবর্তীতে নিখোঁজের তিনদিন পর কুতুবদিয়া চ্যানেল থেকে তাদেরকে উদ্ধার করা হয়।বিষয়টি জানিয়েছেন শামলাপুর নৌ ঘাটের মাঝি সিরাজুল ইসলাম।


উদ্ধারকৃত জেলেরা হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়ন শামলাপুর ১নং ওর্যাডের নদী মিয়ার ছেলে ফজল আহমদ (৫০)ও ফজল আহমদের দুই ছেলে আব্দুর রহমান (২৭), নুরুল আমিন(২৫) ও ফজল আহমদের মেয়ের জামাতা গুরা পুতিয়া (২৬) এবং মিয়ানমারের নাগরিক রহমত উল্লাহ (২২)।



শুক্রবার (১৪ জুলাই) ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়।



শামলাপুর নৌ ঘাটের জেলে কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন,গত মঙ্গলবার ১১ জুলাই সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কৌশলে মিয়ানমারের এক নাগরিক ও ১ নম্বর ওয়ার্ড শামলাপুর এলাকার একই পরিবারের ৪ জন সদস্য সহ ৫ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের নৌকা নিয়ে সাগরের মাছ ধরতে যায়।পরে ওই নৌকার ইঞ্জিন বিকল হলে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যায়।এবং বৃষ্টির কারণে ওই জেলেরা কারো সাথে যোগাযোগ করতে পারেনি।তারা তিনদিন সাগরে ভাসমান থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া চ্যানেলে থাকা অন্যান্য জেলেরা তাদের উদ্ধার করেন।


তিনি আরো বলেন,উদ্ধারের পর ভিকটিমরা আমার সাথে যোগাযোগ করেছেন,তবে তারা এখনো বাড়িতে ফেরত আসেনি।তাদের সাথে থাকা ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি সাগরে ভেসে যায়।


বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেরা উদ্ধার হয় বলে ভিকটিমের পরিবার থেকে বিষয়টি জানানো হয় বলে তিনি জানায়।

Tag
আরও খবর