কক্সবাজারের সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে একজন নিখোঁজ ভিকটিম উদ্ধার করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে গত ৪ জুলাই সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় মোঃ শহিদ উল্লাহ প্রধান এর ছেলে কাউসার প্রধান (৩২) মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরিবার আর্তীয়-স্বজনসহ খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে নিখোঁজের কোন সন্ধান না পেয়ে তার পরিবার মুন্সীগঞ্জের গজারিয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী দায়ের করে। জিডি নং-২০৩।
র্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত ৬ জুলাই র্যাবের আভিযানিক দল কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া কাউসার প্রধানকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে