ফেনীতে রুটি বানানোর পিড়িতে ফাঁকা জায়গা তৈরি করে ইয়াবা পাচারের সময় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (১৮ জুন) ফেনীর রামপুর এলাকা থেকে ১০ হাজার ৩৭৫টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজার টেকনাফের উত্তর নয়াপাড়ার মো. ইব্রাহিমের স্ত্রী মনোয়ারা বেগম (২৪) ও পানখালীর নূর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, তারা কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে সেগুলো বিভিন্ন জেলায় বিক্রি করতো। রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে