নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছেন অপহৃত রোহিঙ্গা নেতা

টেকনাফে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা অপহৃত রোহিঙ্গা নেতা মো. সেলিম দুদিন পর ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়া পেয়েছে। উদ্ধার হওয়া মো. সেলিম টেকনাফ মুচনী ২৬ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।


শুক্রবার (১৬ জুন) বিকাল ৫টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মুচনী এলাকার পাহাড়ের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।


 


আরও পড়ুন.. টেকনাফে এক রোহিঙ্গা নেতাকে অপহরণ,২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি



PROMOTED CONTENT




চিকন হতে চান? এটি ব্যাবহার করুন ২ সপ্তাহে ২৭ কেজি হারানোর জন্য

Green Coffee

 


২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বজলুর রহমান ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, দুইদিন আগে অস্ত্রের মুখে বসতঘরের ভেতর থেকে জিম্মি করে মো. সেলিম নামে এই রোহিঙ্গা নেতাকে অপহরণ করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভিকটিমের পরিবারকে অপহরণকারীরা বিভিন্ন হুমকি-ধমকি দিতে থাকে। টাকা না পেলে তাকে হত্যা করবে বলেও অপহরণকারীরা পরিবারকে জানায়। পরে ৪ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, মো. সেলিম নামের এই রোহিঙ্গা নেতা অপহরণের পর থেকে তাকে উদ্ধারে একাধিকবার পাহাড়সহ সম্ভাব্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসছি। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে মুচনী ক্যাম্পের পেছনে পাহাড়ের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মুক্তিপণের বিষয়টি আমরা জানি না। হয়ত অভিযানের ফলে সন্ত্রাসীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।



উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে মো. সেলিমের বসতঘরে ঢুকে তাকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। এদিকে টেকনাফে বিগত ৭ মাসে ৮০ জনের উপরে অপহরণের শিকার হয়ে প্রত্যেকে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায়। অপহরণের পর মুক্তিপণ দিতে না পারায় খুন হয়েছিল ৪ জন।

Tag
আরও খবর