নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

চকরিয়ায় চোরাইকৃত ৪৩টি মোবাইল চক্রের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

কক্সবাজারে মোবাইল চুরি এবং চোরাই মোবাইল দুষ্কৃতকারীদের নিকট বিক্রয় করার সংঘবদ্ধ চক্রের প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫


কক্সবাজার র‍্যাব-১৫ (অতিরিক্ত পুলিশ সুপার) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন যাবত একটি সক্রিয় মোবাইল চুরি সিন্ডিকেট মোবাইল চুরি এবং বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের সাথে জরিত বিভিন্ন সংগঠন বা চক্রের সদস্যদের নিকট চোরাই মোবাইল বিক্রয় করে আসছিল।


শুক্রবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন ৮নং ফাসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ফারুকের বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল চুরি এবং চোরাই মোবাইল বিক্রির সিন্ডিকেট চক্রের প্রধান মোঃ পারভেজকে চোরাই মোবাইলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাবের সদস্যরা স্থানে পোঁছানোর সাথেসাথেই একজন চোরাকারবারী দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।


জানা গেছে, আটককৃত মোঃ পারভেজ (প্রকাশ আবুল কালাম) (৩৮), পিতা-মৃত মেহের আলী, মাতা-ফরিজা বেগম, সাং-মগবাজার, কামারপাড়া, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।


র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির একটি লাল শপিং ব্যাগ তল্লাশী করে এবং ধৃত ব্যক্তি দেখানো মতে পলাতক আসামীর বসত ঘরের আলমারীর ভিতর হতে ৪৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।


জানা গেছে, আটক ব্যাক্তি ও পলাতক আসামী পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ এই অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং বিভিন্ন মাধ্যম হতে চোরাইকৃত মোবাইল সেট কম দামে ক্রয় করে পুনরায় তা বিভিন্ন অপরাধী, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সংগঠন বা চক্রের সদস্যসহ রোহিঙ্গাদের নিকট বিক্রয় করে থাকে।


উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর