নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আদমদীঘিতে নিম্নমানের সামগ্রি ব্যবহার করে কমিউনিটি ক্লিনিক নির্মাণের অভিযোগ

কোমারপুর কমিউনিটি ক্লিনিক।

বগুড়ার আদমদীঘিতে নিম্মমানের সামগ্রি ব্যবহার করে কমিউনিটি ক্লিনিক নির্মানের অভিযোগে ভবন নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। গত রোববার (১০ সেপ্টেম্বর) উপজেলার কোমারপুর গ্রামে ভবনের মেঝে ঢালাই কাজে বালু আর নিম্মমানের সিমেন্ট ব্যবহার করে ঢালাই কাজ শুরু করলে বিক্ষুদ্ধ জনতার বাঁধায় নির্মান কাজ বন্ধ করা হয়েছে।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে অবস্থিত পুরনো কমিউনিটি ক্লিনিকটি ব্যবহার অনুপযোগী হওয়ায় টেন্ডারের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়। এরপর নতুন ভবন নির্মানের জন্য টেন্ডারের মাধ্যমে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে দেওয়ান মামুনুর রশিদ ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজটি পান। সম্প্রতি নতুন কমিউনিটি ক্লিনিক ভবন নির্মান কাজ শুরু করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ ভবন নির্মান কাজ শুরুর দিকে ভালো মানের নির্মাণ সামগ্রি ব্যবহার করা হয়। কিন্তু পরবর্তী সময় থেকে নিন্মমানের ইট, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রি ব্যবহার করা হচ্ছে। গত রোববার নিমার্ণাধিন ক্লিনিকের মেঝে ঢালাইয়ে খোয়া ব্যবহার ছাড়াই বালু ও পরিমানের চেয়ে কম সিমেন্টের সংমিশ্রন কাজ করার সময় স্থানীয় জনতা বাঁধা দিলে কাজ বন্ধ করেন ঠিকাদার প্রতিষ্ঠান।   

কোমারপুর কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আকবর হোসেন জানায়, সিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে না। ইট খোয়া ছাড়াই মেঝে ঢালাই করা হচ্ছে। একই অভিযোগ ওই ক্লিনিকের কর্তব্যরত সি.এইচ.ই.পি বিমল কুমারের। তিনি বলেন প্রথমে ভালো ইট দিয়ে কাজ করলেও পরে নিম্মমানের ইট ব্যবহার করছিলেন। কোমাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ বলেন, ভালো মানের সামগ্রি ব্যবহার করার কথা বলা হলেও ঠিকাদার প্রতিষ্ঠানটি তা করেননি। গত রোববার ভবনের মেঝে ঢালাই কাজে ইটের খোয়া ব্যবহার না করে বালুর উপরে ঢালাই দেয়ায় বিক্ষুদ্ধ এলাকাবাসির বাঁধার মুখে ঠিকাদার বাধ্য হয়ে কাজ বন্ধ করেন। 

ঠিকাদার দেওয়ান মামুন সাংবাদিকদের জানায়, নির্মান কাজে কোনো অনিয়ম করা হয়নি। ইটভাটা থেকেই খারাপ ইট সরবরাহ করার কারণে আমি নিজেই আপাতত কাজ বন্ধ রেখেছি। বগুড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী আব্দুল মালেক জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। তবে সাইড প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর