নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মঞ্চমাতানো বয়াতি কায়ছার-সুফিয়ার এখন বড় দুর্দিন, ভাগ্যে জোটেনি উপহারের ঘর

মঞ্চমাতানো বয়াতি কায়ছার-সুফিয়া দম্পতি

স্বাধীনতাত্তোর কালে উত্তবঙ্গের পালাগানের আলোড়ন সৃষ্টিকারি ও গ্রামাঞ্চলের সংস্কৃতির ধারক মঞ্চমাতানো বয়াতি কায়ছার-সুফিয়া দম্পতির ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের একটি ঘর।  তারা ভুমিহীন ও গৃহহীন হয়ে আদমদীঘির সান্তাহার পশ্চিম ঢাকা রোডের পাশে সড়ক ও জনপদের জায়গায় ঝুঁপড়ি ঘর তুলে জীবনের সায়াহেৃ এসে এখন বড় দুর্দিনে জীবন যাপন করছেন এক দিনের উজ্জল নক্ষত্র এই শিল্পী পরিবার। 

নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের কায়ছার বয়াতি তারই পালাগানের সাথী সুফিয়া বেগম বয়াতিকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। স্বাধীনতা লাভের পর তাদের পালা গান সমগ্র উত্তরবঙ্গের গ্রামগঞ্জে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সে সময় কায়ছার সুফিয়া দম্পতির পালা গানের আসরের কথা শুনলে আশেপাশের দশ গ্রামের নারী পুরুষ জমায়েত হতো। তারা যখন রাস্তা পথে চলাচল করতো তখন শতশত কৌতুহলী জনতা তাদের এক নজর দেখার জন্য ভীড় করতেন। উত্তরবঙ্গের ষোল জেলার প্রতিটি মানুষ কায়ছার সুফিয়া বয়াতিকে এক নামে চিনতেন। পালা গান শুরুর আগে তাদের দুই মেয়ে রাবেয়া ও রহিমা লালনগীতি ও মুর্শিদী গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখতেন। তাদের দুই ছেলে আব্দুল কাদের ও কোরবান আলী ঢোল ও জুড়ি বাজাতেন। তখন এই শিল্পী পরিবারের ডাক হাঁক ছিল প্রচুর। তাদের শুভাকাংখির ছিলনা অভাব। কায়ছার সুফিয়ার সাথে কথা বলতে পারলে অনেকে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন। কিন্ত বয়সের ভারে নুয়েপড়া ৯৭ বছর বয়সের কায়ছার বয়াতীর পাশে আজ আর কেউ নেই। তারা বর্তমানে কর্মহীন হয়ে সান্তাহার পশ্চিম ঢাকারোডের পাশে সড়ক ও জনপদের জায়গায় ঝুঁপড়ি ঘর তুলে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। সেদিনের মঞ্চ মাতানো সেই কায়ছার বয়াতী আজ অসুস্থতায় স্পষ্ট করে কথা পর্যন্ত বলতে পারেননা। তার স্ত্রী সুফিয়া বয়াতী জানান তাদের পালা গানের পেশা ছেড়ে দিয়ে ছেলেরা ট্রাক শ্রমিকের কাজ করে যে টাকা দেয় তা দিয়ে সংসার চলেনা। বাধ্য হয়ে সান্তাহারের চেনা জানা হিতৈষী ব্যক্তিদের কাছে সাহায্য সহযোগীতা নিয়ে কোন রকমে বেঁচে আছি।

২০২১ সালে ২১ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন তাদের একটি হুইল চেয়ার ও কিছু টাকা দিয়ে যান। এরপর আর কেউ তাদের খোঁজ খবর রাখেনি। কায়ছার বয়াতী অস্পষ্ট কন্ঠে জানায়, মৃত্যুর আগে একটি সরকারী বাড়ি পেলে নিশ্চিন্তে মরতে পারতাম। তিনি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবান ও শুভাকাংখিদের নিকট দুমুঠো ভাত ও চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুরোধ জানান।

তাকে সাহায্য সহযোগীতা করতে তার মোবাইল ও বিকাশ নম্বর ০১৭৮৩-৪৮১৩৮৬।

Tag
আরও খবর