নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,  সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাসানুজ্জামান, সিনিয়র অফিসার (সিভিল) সফিকুল ইসলাম, উপশাখার কর্মকর্তা মো. মিরাজ হোসেন, মো. ওসমানগণি, মো. নাজমুল হক। 

ইসলামিক কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখার কর্মকর্তা মো. তাওসিফ। 

প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকবৃন্দের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সেই সেবাকে আরও ত্বরান্বিত করতে ভোলার কুঞ্জেরহাট উপশাখায় চালু হল ইসলামী ব্যাংকিং কর্ণার। উক্ত ইসলামী ব্যাংকিং কর্নারের মাধ্যমে আমাদের গ্রাহকবৃন্দ আরও দ্রুত ও উন্নত পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করে উপকৃত হবেন।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে