নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে শপথ: জেলা প্রশাষনের পরিচ্ছন্নতা অভিযান।


ভোলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রুপ নিচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত ১২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২০ জন, চিকিৎসাধীন রয়েছেন এখনোও ৪৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়েছে ১৯ জন। এই ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (১৯ই আগস্ট) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলতে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। পরে পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় যুব রেডক্রিসেন্ট, ভোলা সরকারি কলেজ ইউনিট। এসময় রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপু, যমুনা টিভির জেলা প্রতিনিধি জুয়েল সাহা, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ভোলা জেলা সমন্বয়ক হারুনুর রশিদ শিমুল, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে এডিস মশা বংশবিস্তার করতে পারে; এমন স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে