নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তজুমদ্দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রাইমারি টুর্নামেন্টের উদ্বোধন।

ভোলা তজুমদ্দিনে  ৭ই আগস্ট ২০২৩  তজুমদ্দিন উপজেলা  পর্যায়ে দিন ব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন  করা হয়েছে। সকাল ১০টায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী  মহিলা কলেজ  মাঠে তজুমদ্দিন প্রশাসন ও তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিস  আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার  শুভ দেবনাথ এর সভাপতিত্বে  টুর্নামেন্টের উদ্বোধন এবং পরবর্তী বিকেল ৫টায়  পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ৪টি এবং বঙ্গমাতা গোল্ডকাপে ৪টি দল অংশগ্রহণ করে।  বঙ্গবন্ধু গোল্ডকাপে  শম্ভুপুর ইউনিয়ন একাদশ চাঁদপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে চাঁদপুর ইউনিয়ন একাদশ ২-০ গোলে শম্ভুপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার আঃমান্নান,তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক  ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম সহিদুল্যাহ কিরণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, শম্ভুপুর চেয়ারম্যান রাসেল মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক আঃ রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, কৃষকলীগ সাধারণ সম্পাদক পারভেজ  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা সহ প্রমুখ।

Tag
আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে