নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভোলায় পরীক্ষা দিতে এসে তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে হাসপাতালে দুই শিক্ষার্থী।

ভোলার মনপুরায় তীব্র তাপদাহে অস্থির হয়ে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় কেন্দ্রের পাকা ভবনের কক্ষের ফ্যান চালানো যাচ্ছে না। এতে কক্ষগুলো বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি গরম হয়ে যায়। আর ওই সমস্ত কক্ষে ৩ ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থী তীব্র গরমে মাথা ঘুরে পড়ে যায়। পরে দ্রুত এ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বাংলা ২য় পত্রের পরীক্ষার চলাকালীন বেলা ১২ টায় উপজেলার মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এর আগের দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে ওই পরীক্ষা কেন্দ্রে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে এক পরীক্ষার্থী। তাৎক্ষনিক ওই পরীক্ষার্থীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে সুস্থ্য হয়ে পরীক্ষায় অংশগ্রহন করে ওই পরীক্ষার্থী। গরমে অস্থির হয়ে অসুস্থ্য হয়ে পরীক্ষার্থীরা হলেন মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী শিমলা কানিজ কাব্য, অপরজন হলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাথী আক্তার।

এদিকে দিনের বেলায় পরীক্ষা কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করে কক্ষে ফ্যান চালানোর দাবী করছেন মনপুরা সরকারী ডিগ্রী কলেজে এস এস সি পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিভাবক আবদুর রহমান, মামুন, জাবেদ, তাজউদ্দিন, কামাল, সাইফুল সহ অনেকে। দ্রুত বিদ্যুতের ব্যবস্থা না করলে তীব্র গরমে একে একে পরীক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়বেন বলে আশংকা করছেন অভিভাবকরা। এতে পরীক্ষার ফল বিপর্যয়ের আশংকা করছেন তারা।
অভিভাবকরা আরও জানান, মনপুরায় উচ্চ পর্যায়ে সরকারী কর্মকর্তা, এমপি ও মন্ত্রী, সচিব আসলে দিনের বেলায় বিদ্যুৎ দেওয়া হয়। অথচ তীব্র গরমের মধ্যে পরীক্ষা কেন্দ্রে দিনের বেলায় বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছেন না প্রশাসন। তাই তারা পরের নির্ধারিত তারিখে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার জোর দাবী জানান।
মনপুরা এসএসসি পরীক্ষা সূত্রে জানা যায়, মনপুরা ৪ টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরী শাখা থেকে ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছেন। এর মধ্যে মনপুরা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে ২৪৯ জন এসএসসি পরীক্ষার্থী, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্রে ১২৪ জন এসএসসি পরীক্ষার্থী, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে ৮৮ জন পরীক্ষার্থী ও হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে দাখিল পরীক্ষায় ২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছেন।
এ ব্যাপারে মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব জানান, তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ছেন। অসুস্থ্য দুই শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হবে। পরীক্ষার সময় বিদ্যুৎ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ও উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে জানান তিনি। এ ব্যাপারে মনপুরা উপজেলার এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বিদ্যুতের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও খবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১৭ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে