কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

কুবিতে হোমনা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে আরিফ-আল আমিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লার, হোমনা উপজেলার আঞ্চলিক সংগঠন "হোমনা ছাত্র কল্যাণ পরিষদ" এর  নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: আল আমিন।



শুক্রবার (৭ই এপ্রিল) পূর্ববর্তী কমিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।


উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন ফয়সাল হাবিব, সাজনীন সুমি প্রমুখ।এছাড়াও সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব  পেয়েছেন  সিয়াম আহমেদ, জোবায়ের আহমেদ প্রমুখ।

 

এছাড়াও কমিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদ ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাশিয়াত যাহিন কে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।


সংগঠনের দায়িত্ব পেয়ে বর্তমান সভাপতি গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মাহফুজুর রহমান আরিফ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোমনা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। প্রথম বর্ষ থেকে এই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি এখন যেহেতু সভাপতি হয়েছি কাজ বেড়েছে দায়িত্ব ও বেড়েছে।ইনশাল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। সংগঠনের বাকি সবাইকে নিয়ে ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে যাব।'


উল্লেখ্য ৩৩ জন সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী সংগঠনটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

আরও খবর