দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা কলেজ শাখার মার্চের সেরা লেখকদের তালিকা প্রকাশ

প্রতিনিধি - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-04-2023 06:49:55 am

© ছবি: বিজয়ী তিনজনের ছবি


আজ শনিবার ( ১ এপ্রিল ) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ), ঢাকা কলেজ শাখার মার্চ মাসের সেরা লেখকদের তালিকা প্রকাশ করা হয়েছে । 



দৈনিক জাতীয় পত্রিকায় সদস্যদের প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সেরা লেখক নির্বাচন করেন বিচারকেরা । জানা যায় মার্চ মাসের সেরা লেখক নির্বাচিত হয়েছেন কলেজটির ২০১৮-১৯ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক হাসান । একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত 'শিক্ষা উপকরণে মূল্যবৃদ্ধি' শিরোনামে লেখা একটি কলাম বিচারকদের কাছে সেরা বলে বিবেচিত হয় । তাছাড়া ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী মো. সাকিবুল হাছানের লেখা একটি কলাম দ্বিতীয় এবং মো. হাসিবুল হাসান হিমেলের লেখা একটি কলাম তৃতীয় সেরা বলে নির্বাচিত হয় । 














প্রথম হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মাহমুদুল হক হাসান আনন্দ প্রকাশ করে দেশচিত্রের কাছে আশা প্রকাশ করে বলেন,"দেশকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করে, সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে সম্ভাবনাময় তরুণ লেখকগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে । " মাহমুদুলের মতো সাকিবও তরুণ লেখকদের আরো বেশি কন্ট্রিবিউট করার জায়গা আছে উল্লেখ করে বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান । 



নির্বাচিত সেরা লেখকদের অভিনন্দন জানিয়ে বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা একটি যৌথ বিবৃতি প্রদান করেন এবং ফোরামের সকল সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন । উল্লেখ্য যে ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয়। 



আরও খবর