দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কুরাসাওয়ের বিপক্ষেই মেসির সেঞ্চুরি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2023 06:04:05 am

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক তো হয়েছিলেন আরও সাত বছর আগেই। এবার কুরাসাওয়ের বিপক্ষে এবার নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।


এই ম্যাচে গোল করলেই জাতীয় দলের জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসি। 


বাতিস্তুতার করা ৫৪ গোল ছাড়িয়ে গিয়েছিলেন ২০১৬ সালে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। মেসি সেই গোলটাও করেছিলেন দুর্দান্ত এক ফ্রি-কিকে। 


এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন দুজন-পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ি (১০৯)।


আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক ২০০৫ সালে, হাঙ্গেরির বিপক্ষে। প্রথম গোল পেতে মেসিকে অপেক্ষা করতে হয় ষষ্ঠ ম্যাচ পর্যন্ত। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম গোল পেয়েছিলেন মেসি। 


ষষ্ঠ ম্যাচে প্রথম গোল করা মেসি ৫০ গোল করেন ১০৭ ম্যাচে। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। মেসির বর্তমান গোল ১৭৩ ম্যাচে ৯৯টি। অর্থাৎ ১০৭ ম্যাচে ৫০ গোল করা মেসি পরের ৪৯ গোল করেছেন ৬৬ ম্যাচে।


আর্জেন্টিনা যখন মাঠে ও মাঠের বাইরে অবিস্মরণীয় সময় পার করছে, তখন কুরাসাও খুব একটা ছন্দে নেই। র‌্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা দলটি ২০২২ সালে ৮ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে তারা, ড্র করেছে ২টিতে এবং হেরেছে বাকি ৫ ম্যাচে।


আর আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল ভোরে মাঠে নামার আগে সর্বশেষ ম্যাচেও হেরেছে কুরাসাও। নেশনস লিগের ম্যাচে কানাডার কাছে ২-১ গোলে হেরেছে তারা। 

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩০ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে