বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

রাবি ছাত্র অধিকার পরিষদের নতুন দায়িত্বে সারিয়াকান্দির মেহেদী

গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফকে সভাপতি এবং ফোকলোর বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। মেহেদী হাসান মারুফ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি এলাকার সন্তান। ২০১৮ সালে সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের মাধ্যমে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সরকারি শাহ সুলতান কলেজে অধ্যয়নকালীন ২০১৯ সাল থেকে ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যাল শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে ০৬ মাস দায়িত্ব পালন করেছেন তিনি। ২০ জুন (শুক্রবার) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তর বরাবর প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ২০১৮ সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক ও ন্যায় সঙ্গত আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তার ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দও যথাসাধ্য চেষ্টা করেছে সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার। তিনি আরও জানান, গতকাল আমাদের আহ্বায়ক কমিটি থেকে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই আমরা কমিটি পূর্ণাঙ্গ করবো এবং বিভিন্ন অনুষদ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করবো। ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যাণের জন্য এবং নিয়মিত ছাত্রদের মাধ্যমে। আগামীর ছাত্র রাজনীতি পেশিশক্তির অপব্যবহার, চাঁদাবাজী, হল দখল, লুটতরাজ ও দখলদারিত্ব মুক্ত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ছাত্রলীগের মতো আর কেউ যেন দানব হয়ে উঠতে না পারে সে বিষয় খেয়াল রাখতে হবে এবং আগামী দিনগুলোতে ছাত্র অধিকার পরিষদ ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে যথাসাধ্য চেষ্টা করবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর