পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশালে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া জবাবদিহিতার দাবিতে এনসিপির আবেদন

বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই যানজট ও অতিরিক্ত ভাড়া নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এই দুর্ভোগ নিরসনের জন্য শনিবার (২১ জুন) জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা কমিটি জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন পেশ করেছে।

জেলা কমিটির সভাপতি মো. মুসা বলেন, নগরীর বিভিন্ন সড়কে অটোরিকশার সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় যানজট প্রবল আকার ধারণ করেছে। পাশাপাশি, অনেক অটোরিকশা চালক নিজেদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত ভাড়া ধার্য করে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক বোঝা চাপাচ্ছেন। অটোরিকশা চালকদের নিয়ম-নীতি না মানা ও লংজামিন সমস্যার কারণে শহরের যান চলাচল ঝামেলায় পড়েছে।তিনি আরও বলেন, অটোরিকশা চালকরা কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত ভাড়া আদায় না করে মিউচুয়াল দোষ সৃষ্টি করছে। এই অবস্থা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ত্বরিত হস্তক্ষেপ প্রয়োজন।


’জাতীয় নাগরিক পার্টি জেলা কমিটির দাবি, অটোরিকশা চালকদের মধ্যে ট্রাফিক আইন মানা এবং ভাড়া নির্ধারণে কঠোর নজরদারি ও জরিমানা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি যানজট কমাতে নগর পরিকল্পনায় অটোরিকশার সংখ্যা সীমিত করার পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে, এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দিয়ে যানজট ও ভাড়া নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া হবে। বরিশালের সাধারণ নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করছেন, যাতে শহরের যান চলাচল সহজ হয় এবং সাধারণ মানুষের চলাচলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়।
আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

২ ঘন্টা ৪০ মিনিট আগে