শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন- অধ্যক্ষ মু. নুরুল আমিন

রায়পুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১তারিখ)  কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য দোয়া-মোনাজাত ও নানা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কাজী নুরুল ফেরদৌস । 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমানসহ সকল শিক্ষক, অভিভাবক, এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এইচএসসি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরিশ্রম ও মনোযোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ভালো ফল করবে না, বরং সমাজে ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।”


অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মানবিক বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক হোসাইন  ।


বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও শিক্ষক-প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।


অনুষ্ঠানে ম্যাগাজিন ‘শিকড়’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

ম্যাগাজিনে কলেজের শিক্ষার্থীদের কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্রাঙ্কন ও বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে। শিক্ষার্থীদের মেধা, চিন্তাশক্তি ও সাহিত্যিক ভাবনার প্রকাশ ঘটেছে ‘শিকড়’-এর পাতায় পাতায়।

অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ভিতর থেকে সৃজনশীল প্রতিভা বের করে আনতে এমন প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘শিকড়’ হচ্ছে আমাদের সংস্কৃতি, চিন্তা ও চেতনার প্রতিফলন।”

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অতিথিরা ম্যাগাজিনের বহুমাত্রিক বিষয়বস্তুর প্রশংসা করেন।

Tag
আরও খবর