নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন আলিফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-06-2025 05:17:24 pm

রুদ্ধশ্বাস লড়াইয়ে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়ে এ গৌরব অর্জন করেন তিনি।


এর মধ্যে দিয়ে সিঙ্গাপুরে উড়ল লাল সবুজের পতাকা। বিদেশের মাটিতে বাজল,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।


এদিন প্রথম দুই সেটে দারুণভাবে এগিয়ে ছিলেন আলিফ। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, আর গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফের স্কোর ২৯ এবং এবং গাকুতো স্কোর ২৮। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান জাপানি আর্চার গাকুতোর। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। তৃতীয় সেটে গাকুতোর স্কোর ২৮ আর আলিফের ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। তিনি মারেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন । 


এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে আলিফ মারেন ২৯। আর গাকুতো ২৬ করেন। উল্লাসে আলিফ মেতে ওঠেন সিঙ্গাপুরের মাঠে। জড়িয়ে ধরেন কোচ মার্টিন ফ্রেডরিখকে।


ফাইনালে উঠার পথে আলিফ সেমিফাইনালে চাইনিজ তাইপের পিন অ্যান চেনকে ৬-৩, কোয়ার্টার ফাইনালে তাই ইয়েন লিওকে ৭-৩, তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মদ সায়াফিককে ৬-৪ ও দ্বিতীয় রাউন্ডে চীনের অ্যালিনকে ৬-২ পয়েন্টে হারান।


উল্লেখ্য, এক সময় বাংলাদেশের আর্চারির পুরুষ বিভাগের রিকার্ভ এককে রাজত্ব ছিল রোমান সানার। এরপর রোমানের পারফরম্যান্সের অবনতি ঘটলে আশা জাগিয়েছিলেন হাকিম আহমেদ রুবেল। কিন্তু আর্চারি ছেড়ে উন্নত জীবনের আশায় দুজনই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।


এরপর এই ইভেন্টের হাল ধরেছেন বিকেএসপির দুই যুবক সাগর ইসলাম ও আলিফ। প্যারিস অলিম্পিকে নিজের যোগ্যতায় সুযোগ পাওয়া সাগর অবশ্য সিঙ্গাপুরে নামের পাশে সুবিচার করতে পারেননি। তিনি হেরে যান প্রথম রাউন্ডেই। তবে সাগর ব্যর্থ হলেও মান বাঁচিয়েছেন পাবনার বেড়া থেকে উঠে আসা আর্চার আলিফ। 

আরও খবর

6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৯ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১২ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে