ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

রোজা রেখে যেসব কাজ করলে শরীরের ক্ষতি হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 04:13:49 am

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীতে আল্লাহর সন্তুষ্টি আদায়ের মাস রমজান। রমজান মাসটি বছরের অন্যান্য মাসের থেকে আলাদা।


এ মাসে জীবনযাপনেও নানা পরিবর্তন আসে। অন্যান্য সময়ের চেয়ে এ মাসেই ব্যস্ততা বেড়ে যায়। তবে রোজা রেখে অনেকে না বুঝেই কিছু কাজ করেন যেগুলো আসলে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।


তাই রোজা রেখে ব্যস্ততা কমানো উচিত। অপ্রয়োজনে কাজ না করায় ভালো। নিজেকে সুস্থ রাখতে রোজা রেখে যে ৫ কাজ করা থেকে বিরত থাকবেন-


১. রোজা রেখে শরীরচর্চা করবেন না। কারণ শরীরচর্চার ফলে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। এতে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তখন রোজা রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে। শরীর অসুস্থও হতে পারে।


২. রমজান মাসে বিশেষ করে নারীরা ইফতার ও সাহরির আয়োজন নিয়ে তুমুল ব্যস্ত থাকেন। বাহারি পদের ইফতার টেবিলে রাখতে গিয়ে কাহিল হয়ে পড়েন। রোজা রেখে চুলার পাশে গরমের মধ্যে দীর্ঘ সময় কাটালে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে আরও বেশি ক্লান্ত হয়ে যাবেন। তাই নিজেকে সুস্থ রাখতে রান্নার সময়টা কমিয়ে আনতে হবে।


৩. রমজান মাসেই কেনাকাটার হিড়িক পরে। কারণ রোজার পরে আসে খুশির ঈদ। ঈদের কেনাকাটার কাজ সারতে গিয়ে অনেকে সারাদিন ব্যয় করেন। রোজা রাখার কারণে এমনিতেই শরীর কিছুটা দুর্বল থাকে। তারপর এভাবে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে গিয়ে আরও বেশি ক্লান্ত হয়ে পড়া খুবই স্বাভাবিক। তাই এসময় অতিরিক্ত কেনাকাটার অভ্যাস বাদ দিতে হবে।


৪. সারাদিন ঘুমিয়েই কাটানো কোনো ভালো অভ্যাস নয়। অতিরিক্ত ঘুমের ফলে এমনিতেই শরীরে নানা সমস্যা হতে পারে। সেইসঙ্গে ধর্মীয়ভাবেও রোজা রেখে ঘুমিয়ে থাকাকে ভালোভাবে দেখা হয় না। তাই অতিরিক্ত ঘুম বাদ দিন। পর্যাপ্ত ঘুম হয়ে গেলে বাকি সময়টা অন্যান্য কাজে ব্যয় করুন। দীর্ঘ সময় ঘুমালে শরীর আরও বেশি ক্লান্ত হবে। বিশেষজ্ঞরা বলেন, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম যথেষ্ট।


৫. রোজায় ক্লান্ত থাকার কারণে অনেকের ভেতরে এই অভ্যাস দেখা যায়। কোথাও বসে আছেন তো বসেই আছেন। এই অভ্যাসের কারণে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় শরীর নড়চড়া না করলে রক্ত চলাচলে সমস্যা হতে পারে। অনেকের বসার ভঙ্গীর কারণে মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে। তাই রোজা রেখে ক্লান্ত লাগলেও কিছুক্ষণ পরপর অল্পস্বল্প হাঁটাহাঁটি করুন। একটানা এক জায়গায় বসে থাকলেই বরং সমস্যা বাড়বে।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪৪ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১২০ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে