পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

এবার ব্রাজিলকে হারিয়ে দিলো মরক্কো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 05:28:42 am

গত বিশ্বকাপটি ছিল মরক্কোর জন্য স্বপ্নময়। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিল আফ্রিকার দেশটি। অন্যদিকে হেক্সা মিশনে নেমে ব্রাজিল থমকে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই।


বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবার মাঠে নেমে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে এবার হেরে গেলো ব্রাজিলও। রোববার গ্র্যান্ড স্টাডে ডে টেঙ্গার স্টেডিয়ামে স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলের সেরা তারকা নেইমার। অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকাজয়ী দলের কোচ রেমন মেনেজেস তার কাছে থাকা তরুণ অস্ত্র পরীক্ষাও করেছেন। কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলে হারতে হয়েছে সেলেসাওদের।


ম্যাচে যদিও বল দখল আর শটের হিসেবে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তবে নিজেদের মাঠে মরক্কোও কম যায়নি। তারা ১১ শটের ৩টি লক্ষ্যে রাখে, যার দুটিই হয়েছে গোল। অন্যদিকে ১৪ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখা ব্রাজিল গোল করেছে একটি।


ম্যাচের ২৯ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। তাদের রক্ষণের ভুলে বল পেয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন বাওফল। ৬৭ মিনিটে কাসিমিরো সমতা ফিরিয়েছিলেন। এই গোলে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো বলটি ধরলেও তা ফস্কে বেরিয়ে যায়।


এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। ৭৯ মিনিটে আরেক গোল পেয়ে যায় মরক্কো। সাবিরি দারুণ ফিনিশিংয়ে ২-১ করেন। শেষ পর্যন্ত ওই লিড নিয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে