দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হলেন রেবেকা সুলতানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 06:12:29 am

সবাইকে চমকে দিয়ে পূর্বঘোষণা ছাড়াই নিজের সাবেক কর্মস্থল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এ অনুষ্ঠানে তাকে বিশ্ববিদ্যালয়টির প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ৩টায় বনানী স্টার টাওয়ারের আইকিইউসি হলে আলোচনা সভার আয়োজন করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এ অনুষ্ঠানেই অংশ নেন অধ্যাপক রেবেকা।


অনুষ্ঠানে নিজের কর্মস্থলের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন ড. রেবেকা সুলতানা। তিনি বলেন, ‘ভেবেছিলাম কাউকে না জানিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আসবো। সবাইকে সারপ্রাইজ দেবো। তার আগেই সবাই আমার আসার খবর জেনে ফেলেছেন।’


এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ, নীতি ও উন্নয়নবিষয়ক উপদেষ্টা সুজাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফফাত জাহান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব) কাজী এ এস এম আরিফ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুন্নবী মোল্লা।


আলোচনা শেষে অধ্যাপক ড. রেবেকা সুলতানাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার পদ প্রস্তাব করা হয়। তিনি এতে সদয় সম্মতি জানান। এসময় ড. রেবেকা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকার আশ্বাস দেন।

আরও খবর