প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

রোনালদোর দারুণ গোলে জয়ে ফিরল আল নাসের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:27:44 am

সৌদি প্রো লিগে টানা তিন ম্যাচ গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন। শনিবার রাতের খেলায় আভার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।


ম্যাচের শুরুটা অবশ্য রঙহীন ছিল আল নাসেরের জন্য। খেলার ২৬তম মিনিটেই গোল হজম করে বসে দলটি। আব্দুলফাত্তাহ আদাম আহমেদের গোলে এগিয়ে যায় আভা। এরপর প্রথমার্ধের বাকি সময় গোল খুঁজতে থাকা আল নাসের বিরতি থেকে ফিরেও অনেকটা সময় পিছিয়ে ছিল।


ফলে আরেকটি হারের শঙ্কা চেপে ধরেছিল দলটিকে। তবে ম্যাচের ৭৮তম মিনিটে আল নাসেরের ত্রাতা হয়ে আসেন রোনালদো। ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোলে দলকে সমতায় ফেরান এই পর্তুগিজ তারকা। লিগে এটি রোনালদোর নবম গোল।


রোনালদোর গোলের পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। এরপর ৮৬তম মিনিটে স্পট কিক থেকে গোল করে আল নাসেরের জয় নিশ্চিত করেন তালিসকা।


২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে