জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা !!!

শাজাহানপুর ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ মূল্যের তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স বিহীন পশু খাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং পণ্যর মূল্য পরিবর্তন  করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৭ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়ার শাজাহানপুরের রাণীরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পশু খাদ্যর দোকানে মূল্যে তালিকা প্রদর্শন না করে পশু খাদ্য বিক্রয় ও ভেটেরিনারি লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং পণ্যর মূল্য পরিবর্তন করার অপরাধে রাকিব ট্রেডার্স ও বন্ধন ফার্মেসী দুই দোকানের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী পরিচালক, বগুড়া জেলা কার্যালয়, বগুড়া। ‍উক্ত অভিযানে প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান শাজাহানপুর, বগুড়া উপস্থিত ছিলেন।

 

অভিযান সূত্রে জানানো হয়েছে, আসছে ঈদুল আজহাকে সামনে রেখে অবৈধভাবে পশু মোটাতাজাকরণ ঔষধ বিক্রি ও নিম্ন মানের খাদ্য সামগ্রী বিক্রয় বন্ধে উপজেলার রাণীরহাট বাজার এলাকায় পশু খাদ্য ও ভেটেরিনারি ঔষধ দোকানে এই অভিযান পরিচালনা করেন।


Tag
আরও খবর