আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজনীতির কবি | সেগুফতা আনসারী

আজ থেকে শত বছর আগে 

হাজার বছরের প্রতীক্ষার প্রহর শেষে, 

বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক 

একটি কবিতা লিখবেন বলে- 


এমনই এক বসন্তের সকালে 

১৯২০ সালের ১৭ই মার্চ, 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া- 

গ্রামে জন্ম গ্রহণ করলেন। 


গণতন্ত্রের মহানায়ক, 

স্বাধীনতার স্থপতি, রাজনীতির কবি 

বাঙালী জাতির জনক 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 


যার আগমনে সারা বাংলায় 

বয়ে গেল আনন্দের হিল্লোল, 

প্রকৃতির পত্র পল্লবে দেখা দিল 

সে-কি রোমাঞ্চকর অনুভূতি। 


ঋতুরাজ বসন্ত নিজেকে 

সাজিয়ে নিল লাল পলাশের রঙ্গে, 

কোকিলের সুমধুর কন্ঠ, 

গেয়ে উঠল আনন্দ রাগীনী। 


হাজারো প্রস্ফুটিত ফুলের সুবাসে 

বিমোহিত হল চারিদিক, 

মৌমাছিরা মনের আনন্দে 

ছুটাছুটি করল দিগ্বিদিক। 


বাবা লুৎফর রহমান, 

মা শায়েরা খাতুন এর স্নেহ-মমতায় 

কাটল কবির আনন্দময় শৈশব আর 

দুরন্ত কৈশোরের মধুময় দিনগুলো। 


যৌবনে উপনীত কবির কবিতার 

মাত্রা লয়ের ছন্দ 

হতে চাইল স্রোতস্বনী মধুমতীর 

জলধারার কলতান। 


কবির কবিতার উপমা হতে চাইল 

টুঙ্গিপাড়ার মাঠ, ঘাট, শ্যামল প্রন্তর, 

সুনীল আকাশ, সুনির্মল বায়ু 

কবিকে দিতে চাইল শব্দের সমাহার। 


কিন্তু বাংলা ভাষার শব্দ সম্ভার থেকে 

তিনি বেছে নিলেন একটি মাত্র শব্দ "স্বাধীনতা"। 

যাকে নিয়ে কবিতা লিখতে গিয়ে 

পেরিয়ে গেল তাঁর তারুণ্যদীপ্ত ১৯টি বসন্ত। 


করতে হয়েছে কারাবাস, 

কাটাতে হয়েছে কত বিনীদ্র রজনী 

অবশেষে লিখা হল স্বাধীন বাংলাদেশ 

নামক একটি কবিতা। 


যে কবিতায় অলংকার হিসেবে স্থান পেল 

৫২-এর ভাষা আন্দোলন, 

৫৪-এর প্রাদেশিক নির্বাচন, 

৬৬-এর ৬ দফা,

৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, 

৬৯-এর গণঅভ্যুত্থান, 

৭০-এর নির্বাচন, 

৭১-এর স্বাধীনতা সংগ্রাম। 


যা পড়ে শোনাবার জন্য কবি এক কবিতা আসরের আয়োজন করলেন, 

জনতার মঞ্চে দাঁড়িয়ে তর্জনী উঠিয়ে, 

হৃদয় প্রকম্পিত শিহরনে, 

উদ্বেলিত কন্ঠে কবি পাঠ করলেন 

সেই অমর কবিতাখানি। 


কী অমিয় ছিল সেই বাণী, 

জাগরণ দীপ্ত ছিল সেই সুর, 

যার চেতনায় উজ্জীবিত হয়ে 

বিদ্রোহী স্রোতা প্রাণ উৎর্সগ 

করতে পিছপা হল না। 


তাঁদের রক্তে বিশ্বমানচিত্রে লেখা হল 

বাংলাদেশ নামক একটি কাব্য। 

আঁকা হল লালা সবুজে একটি পতাকা 

আমরা পেলাম আমাদের কাঙ্খিত স্বাধীনতা। 




সেগুফতা আনসারী 

সহকারী শিক্ষক ও কবি, 

সিলেট সদর, সিলেট। 

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৬ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৯ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে