নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফররুখ আহমদের কবিতা - সাত সাগরের মাঝি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 01:56:50 am

কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা ।

নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।

দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা।

তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ?

সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ,

অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ ।

হালে পানি নাই, পাল তার ওড়ে নাকো,

হে নাবিক! তুমি মিনতি আমার রাখো;

তুমি ওঠে এসো, তুমি ওঠে এসো মাঝি মাল্লার দলে

দেখবে তোমার কিশতি আবার ভেসেছে সাগর জলে,

নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ

মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ ।

তবু তুমি জাগো, কখন সকাল ঝরেছে হাসনাহেনা

এখনো তোমার ঘুম ভাঙলো না ? তবু, তুমি জাগলে না ?

দুয়ারে সাপের গর্জন শোনো নাকি ?

কত অসংখ্য ক্ষুদধিতের সেথা ভির,

হে মাঝি ! তোমার বেসাতি ছড়াও, শোনো,

নইলে যে-সব ভেঙে হবে চৌচির ।


তুমি দেখছ না, এরা চলে কোন আলেয়ার পিছে পিছে ?

চলে ক্রমাগত পথ ছেড়ে আরও নিচে !

হে মাঝি ! তোমার সেতারা নেভেনি একথা জানো তো তুমি,

তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি,

দেখো জমা হল লালা রায়হান তোমার দিগন্তরে;

তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে !

তোমার জাহাজ হয়েছে কি বানচাল,

মেঘ কি তোমার সেতারা করে আড়াল ?

তাই কি অচল জাহাজ ভাঙা হাল

তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর

বাতাস কাঁপানো তোমার ও ফাঁকা পাল ?

জানি না, তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি,

প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি ?



এ ঘুমে তোমার মাঝিমাল্লার ধৈর্য নেইকো আর,

সাত সমুদ্র নীল আকাশে তোলে বিষ ফেনভার,

এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে

নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।

বেসাতি তোমার পূর্ণ করে কে মারজানে মর্মরে ?

ঘুমঘোরে তুমি শুনছ কেবল দুঃস্বপ্নের গাঁথা ।


উচ্ছৃঙ্খল রাত্রির আজো মেটেনি কি সব দেনা ?

সকাল হয়েছে । তবু জাগলে না ? তবু তুমি জাগলে না ?

তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল, এলাচের মৌসুমী,

যেখানে ধূলিতে কাঁকরে দিনের জাফরান খোলে কলি,

যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি

পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকাওলি ?

ভুলেছ কি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে

অজানা ফুলের দেশে,

ভুলেছ কি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে

ঝলসে চন্দ্রলোকে,

পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি,

অশ্রান্ত সন্ধানী ।

আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪২ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে