কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন ‘নাগেশ্বরী বণিক সমিতি’র কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সমিতির তিনবারের সাবেক সফল সভাপতি মো. নূরন নবী দুলালকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর (২০২৬) নাগেশ্বরী বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনার জন্য ৬ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ নভেম্বর সমিতির সভাপতি মো. ফজলুল হক ফজলু এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান জিন্নু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. জুলহাস হোসেন, মো. জহুরুল হক, মো. শহিদুল ইসলাম মুকুল, মো. রুহুল আমিন মণ্ডল রেজা এবং মো. আমজাদ হোসেন।
বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত আহ্বায়ক কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, অভিজ্ঞ ও তিনবারের সফল সাবেক সভাপতি মো. নূরন নবী দুলালের নেতৃত্বে গঠিত এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
১৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ২৭ মিনিট আগে